রুকিমনী রণসিংহের বয়স হয়েছিল ১৯ বছর। মাত্র মাস ছয়েক আগে মঙ্গেশকে ভালবেসে বিয়ে করেছিল সে। কিন্তু মঙ্গেশের জাত ছিল আলাদা। তাই রুকিমনীর পরিবার ওই বিয়ে মেনে নেয়নি। রুকিমনীর পরিবার এতটাই ক্ষেপে গিয়েছিল যে তার বাবা, কাকা আর মামা মিলে রুকিমনী আর তার স্বামীকে গত পহেলা মে বাড়িতে ডেকে এনে জীবন্ত পুড়িয়ে ফেলে। ভারতের মহারাষ্ট্রে আহমেদনগর জেলার এই ভয়াবহ ঘটনায় আরও একবার অনার কিলিংয়ের বিষয়টি সামনে এসেছে। রুকিমনীর পরিবার তাদের বিয়েতে মত না দিলেও মঙেশের বাড়ি থেকে মেনে নেওয়া হয়েছিল। -বিবিসি