ক বি তা

অবচেতন চেতন নিদ্রা

প্রশাসনিক হাওয়া ওঠে, বিপরীতমুখো ঢেউয়ে ঢেউয়ে চরভাঙা মানুষের দীর্ঘশ্বাস ঋণগ্রস্ত আমাদের মস্তিষ্ক ও হূদয়, কতটা পথ পাড়ি দিলে তবে মায়াবাস্তবের দেখা মেলে! বেঁচে থাকার জন্য চাই যে অবলম্বন কোথায় মুখোশ, কোথায় আমার বর্ম এত এত মুখোশের ভিড়ে মুখ নিয়ে আমি এখন কোথায় যাই, কার কাছে যাই! ২ যে মেয়েটি সমুদ্র দর্শনে যেতে পারেনি, চোখের নোনা জল চেটে সমুদ্রের স্বাদ পেতে চেয়েছিল নিরক্ষর প্রেম সমস্ত জীবনজুড়ে— উহ্য থাকা বেদনারা আজ ভোরে কড়া নেড়েছে নিভৃত তার দরজায়... জলের গভীরে জলের যে তৃষ্ণা— সীমাবদ্ধ জীবনে কোনো দিনই পায়নি সে তা বুনো হরিণের দু-চোখের মাঝে শুয়ে দেখেছে নিমগ্ন হতে তাকে উপদ্রুত উপকূলে...