চলছে সৈয়দ শামসুল হক নাট্যোত্সব
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২০:৫৩
প্রাঙ্গণেমোর নাট্যদল প্রথমবারের মতো শুধুমাত্র সৈয়দ শামসুল হকের নাটক নিয়ে আয়োজন করেছে ‘জাগো বাহে, কোনঠে সবায়’ শীর্ষক ‘সৈয়দ শামসুল হক নাট্যোত্সব ২০১৩’। ৯ দিনব্যাপী আয়োজিত এই নাট্যোত্সব শুরু হয়েছে গত ১৯ এপ্রিল থেকে। চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। উত্সব উদ্বোধন করেন সৈয়দ শামসুল হকের নাটকের নির্দেশকরা—আতউর রহমান, আলী যাকের, সারা যাকের, নিখিল সেন, তারিক আনাম খান, গোলাম সরোয়ার ও সুদীপ চক্রবর্তী। নাট্যোত্সবে সৈয়দ শামসুল হকের রচিত নাটক থিয়েটারের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘অপেক্ষমান’, কণ্ঠশীলনের ‘উত্তরবংশ’, পালাকারের ‘বাংলার মাটি বাংলার জল’ ও ‘নারীগণ’, পদাতিক নাট্য সংসদের ‘ম্যাকবেথ’ এবং প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’ নাটক মঞ্চায়িত হচ্ছে।