আজ জয়পুরহাট গণহত্যা দিবস

আজ শুক্রবার জয়পুরহাট গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলা সদরের কড়ই কাদিপুর গ্রামে ৩৭১জন নিরীহ গ্রামবাসীকে নির্মম ভাবে হত্যা করেছিল পাকিস্তানী হানাদার বাহিনী ও দেশীয় দোসররা। স্বাধীনতার ৪১ বছর পর এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে জেলা পরিষদের অর্থায়নে এখানে একটি স্মৃতি সৌধ নির্মাণ হলেও ক্ষতিগ্রস্তরা আজো কোন সাহায্য সহযোগিতা পায়নি। ২৬ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিপুর গ্রামে দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে নিরীহ গ্রামবাসীকে এরা পেশায় ছিল মৃিশল্পী। গতকাল বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা সৃজনীর আয়োজনে সৃজনী নগর,সগুনা গোপিনাথপুর স্কুল মাঠে স্মৃতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সৃজনীর সভাপতি অধ্যাপক নুরুন্নবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ খাজা সামসুল ইসলাম। বক্তব্য রাখেন,জেলা সিপিবির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান, রবিন্দ সংগীত সম্মিলন পরিষদের কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল প্রমুখ।