মনোহরদীতে ছেলের হাতে মা খুন

মনোহরদীতে পাষণ্ড ছেলের নির্মম প্রহারে আনোয়ারা বেগম (৫০) নামের এক হতভাগ্য মায়ের মৃৃত্যু হয়েছে। জানা গেছে, সোমবার মনোহরদী উপজেলার কাচিকাটা (রওয়ার পাড়) গ্রামের উসমান মিয়ার ছেলে আব্দুল বাতেন (৩২) তার মাকে বেধড়ক মারপিট করলে মা আনোয়ারা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকে। নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আনোয়ারা বেগমের অবস্থার আরো অবনতি ঘটলে পরিবারের লোকজন ঐদিনই ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনোয়ারা বেগম মারা যায়। এরপর থেকে আসামি আবদুল বাতেন পলাতক রয়েছে।