কুমিল্লায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সপ্তাহ শুরু
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:১৮
কুমিল্লা জিলা স্কুলে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক ও ৩৪তম জাতীয় বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সমন্বয়ক রাশেদা আক্তার এবং নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির যুগ্মসমন্বয়ক রোকসানা ফেরদৌসি মজুমদার জানান, এ তথ্য প্রযুক্তি সপ্তাহকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জেগেছে এবং এতে অংশগ্রহণ করতে আগ্রহীরা ইতিমধ্যে তাদের প্রজেক্ট জমা দিয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ক্ষেত্রে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সপ্তাহ অসামান্য অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।