সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে হরতাল সমর্থকরা

১৮ দলের হরতালের দ্বিতীয় দিনে গত বুধবার সীতাকুণ্ড সদরে মেরী স্টেপস ক্লিনিকের ভেতরে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোফাক্কর চৌধুরীকে হরতাল সমর্থকরা কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে সংগঠনের সভাপতি জাহেদ চৌধুরী ফারুকের নেতৃত্বে সীতাকুণ্ড সদরে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ। তারা এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করেছে।