কাতাদাকে জর্ডানে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি

বিন লাদেনের ডানহাত আবু কাতাদাকে জর্ডানে ফিরিয়ে নিতে দেশটির সাথে নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানায়। ইউরোপে লাদেনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন কাতাদা। গত কয়েক বছর ধরে কাতাদাকে তার স্বদেশ জর্ডানে পাঠাতে ব্যর্থ হয় যুক্তরাজ্য। তার বিরুদ্ধে জর্ডানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব বলেন, আমরা জর্ডানের সাথে বৈধ সহযোগিতা চুক্তি করেছি।