ত্কংগ্রেস নেতা
মেয়েদেরই
দুষলেন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫১
নিজেদের দোষেই যৌন হেনস্থার শিকার হন মেয়েরা এমন মন্তব্য করে বিতর্ক বাড়ালেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যদেব কাতারে। মঙ্গলবার একটি সভায় তিনি বলেন, কোনো মেয়ে যতক্ষণ না চোখ দিয়ে ইশারা করছেন ততক্ষণ পর্যন্ত কোনো ছেলে অশালীন আচরণ করে না। নাগপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ধর্ষণের শিকার এক শিশু। চিকিত্সকেরা জানিয়েছেন, তার বাঁচার সম্ভাবনা কম। মঙ্গলবার এ ব্যাপারে বলতে গিয়েই ধর্ষণের দায় একরকম মেয়েদের ঘাড়েই চাপিয়ে দেন সত্যদেব। -আনন্দবাজার পত্রিকা