রাষ্ট্রপতিকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিংপিং। গতকাল এক অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট জি জিংপিং বাংলাদেশ ও চীনের মধ্যকার চমত্কার সম্পর্কের কথা স্মরণ করেন এবং মো. আবদুল হামিদের নেতৃত্বে এই সম্পর্ক আগামীতে নতুন গতি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের জনগণ জাতি গঠনের ক্ষেত্রে নতুন মাত্রা লাভে সক্ষম হবে।