দোষী প্রমাণিত হলে মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫৭
সাভারে রানা প্লাজায় ভয়াবহ ভবন ধসের ঘটনায় দোষী প্রমাণিত হলে গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। বুধবার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে তাত্ক্ষণিক এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, আমাদের সদস্য কেউ দোষী প্রমাণিত হলে আইনের আওতায় নেব। তবে তদন্তের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া ভবনের মালিক দোষী হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ধসে পড়া ভবনের তিন তলা থেকে আট তলা পর্যন্ত ৫টি গার্মেন্টস কারখানা ছিল। দুর্ঘটনার আগের দিন (মঙ্গলবার) ভবনে ফাটল দেখা দিলে বিজিএমইএ কারখানার মালিকদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। বিজিএমইএ’র সেই নির্দেশ উপেক্ষা করে মালিকরা কারখানায় কাজ চালিয়েছেন বলে অভিযোগ ছিল।