রিকশার জন্য বাইলাইনসহ পাঁচ দফা দাবি

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন-পরবর্তী সমাবেশে, রাজধানীতে যানজট নিরসনের জন্য রাস্তার সাইডে কার পার্কিং না দিয়ে সকল রাস্তায় রিকশা চলাচলের জন্য পৃথক বাইলেন প্রদানের দাবি জানানো হয়েছে। পৃথক বাইলেন প্রদান, বেআইনী সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল বাংলাদেশ রিকশা-ভ্যান চালক শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।