জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৩, ২২:৫৭
সাভারে নয়তলা ভবন ধসের ঘটনায় নিহতদের স্মরণে গতকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নিহতদের প্রতি শোক জানাতে কালো ব্যাচ ধারণ করা হয়। গতকাল আশুলিয়া ও গাজীপুরের অনেক গার্মেন্টস শোক দিবসে বন্ধ রাখা হয়। এছাড়া নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ বাংলাদেশের অনেক ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত বুধবার রাজধানী ঢাকার সাভারে রানা প্লাজা নামের একটি ভবন ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। প্রায় দুই হাজার লোককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।