রানা প্লাজায় ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করলেন বেগম জিয়া

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার বিকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে বিধ্বস্ত নয়তলা ভবন রানা প্লাজা পরিদর্শন করেন। বেলা সাড়ে ৫টায় তিনি সাভার বাজার বাসস্ট্যান্ডে এসে পৌঁছান ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন। পরে আহতদের চিকিত্সার খোঁজ-খবর নিতে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপতালে যান। এখানে তিনি আধা ঘন্টা সময় অবস্থান করেন, হাসপাতালে বিভিন্ন তলায় ঘুরে ঘুরে আহতদের চিকিত্সার খোঁজ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আসম হান্নান শাহ, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, বরকত উল্লাহ বুলু, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় নেতা-কর্মীরা।