বৈশাখী মেলা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪২
সারাদেশের ৩০টির বেশি জেলা থেকে আগত নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, পোশাক, হাতের তৈরি নানা গৃহস্থালি সামগ্রী, গ্রামীণ খাবারসহ নানা আয়োজন নিয়ে চারদিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে বাংলাদশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) কার্যালয়ে। শুক্রবার বিকেলে এফপিএবি’র ২ নয়াপল্টনস্থ জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন এফপিএবি সভাপতি, সাবেক এমপি এবং হুইপ অধ্যাপিকা খালেদা খানম। বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তা এবং এফপিএবি কর্মকর্তাদের উপস্থিতিতে মেলা উদ্বোধনকালে এফপিএবি সভাপতি অধ্যাপিকা খালেদা খানম বলেন, ‘বৈশাখী মেলা বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য। এফপিএবি আয়োজিত এই মেলার উদ্দেশ্য, গ্রামীণ নানা সামগ্রী প্রদর্শনের মাধ্যমে সবার কাছে আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা। প্রতি বছরই এভাবে বৈশাখী মেলার আয়োজন করে এফপিএবি।’—বিজ্ঞপ্তি