হবিগঞ্জে মতবিনিময় সভা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৩
হবিগঞ্জ উন্নয়ন সংস্থা আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল মতিন খান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। উক্ত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, বানিয়াচং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অফিসার খাদিজা খাতুন, পিটিআই ইনস্ট্রাক্টর রওশন আরা খাতুন, প্রোগ্রাম অফিসার ওসিস খাজা গোলাম মওদুদ, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, জাতীয় মহিলা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান জমিলা বেগম, নারীনেত্রী জাহানারা আফসর, রুমা মোদক, শিখা রানি দাশ, বাদল রায়, দেবল কুমার চৌধুরী, মোনায়েম হোসেন চৌধুরী, অধ্যক্ষ অপরেশ দাস, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ আরেফ আলী মণ্ডল আরিফ, শামীম আরা সুমী, ফিল্ড মনিটর মোঃ শামীম মহসিন, হিসাব কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও সুব্রত দাস।