কলমাকান্দায় দুর্যোগ বিষয়ক মহড়া

নেত্রকোনার-কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের চেংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপির অর্থনৈতিক ও দুর্যোগ বিষয়ক প্রকল্পের আওতায় দিনব্যাপী দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্পল রিচিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ট্রাইবাল চেয়ারম্যান ভুবন চাম্বুগং ও মানবাধিকার সংগ্রামী মোঃ ফখরুল আলম খসরু, মোঃ জাফর উল্লাহ, ইউ,পি,সদস্য হাবিবুর রহমান বাচ্চু, কলিম উদ্দিন মাস্টার প্রমুখ। দুর্যোগ বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন। দুর্যাগ বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল জলিল। মহড়ায় ভূমিকম্প পরিবর্তী সময়ে করণীয় বিষয়ক কর্মকাণ্ড উপস্থাপন করা হয়।