আশার চিকিত্সা সহায়তা প্রদান
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৪৫
আশা মীরগঞ্জ-১ ও ২ ব্রাঞ্চের উদ্যোগে চিকিত্সা সহায়তা প্রদান করা হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ৮জন সদস্যকে চিকিত্সা সহায়তা বাবদ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করেন, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার রোকন উল হাসান। এসময় আশার রিজিওনাল ম্যানেজার ওয়াহেদুল ইসলাম, জেলা ম্যানেজার তাজেমুল হক, শাখা ম্যানেজার নুরুল ইসলাম ও হাফিজুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।