জোকস
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ১৬:৫৫
প্রথম বন্ধু : আচ্ছা দোস্ত বলতো ফেসবুক জিনিসটাকে তোর কেমন মনে হয়।
দ্বিতীয় বন্ধু :আসলে ফেসবুক জিনিসটা হলো ফ্রিজের মতো। একটু পর পর খালি খুলে দেখতে ইচ্ছা করে যে ভালো কিছু আছে কি না।
অফিসের নতুন বড়কর্তা কাজের ব্যাপারে খুব কড়া। কাউকে একবিন্দু ছাড় দেন না। চাকরির প্রথম সপ্তাহেই একদিন খেপে গেলেন তিনি। রেগেমেগে রুম থেকে বেরিয়েই এক লোককে পাকড়াও করলেন। অফিসের সবার সামনে চিত্কার করে বললেন, ‘সপ্তাহে কত টাকা মাইনে পাও তুমি, শুনি?’
লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ‘৩০০০ টাকা’।
বড়কর্তা তার মুখের ওপর ৩০০০ টাকা ছুড়ে দিয়ে বললেন, ‘এই নাও তোমার এ সপ্তাহের মাইনে, আর বেরিয়ে যাও।’
লোকটা বেরিয়ে যাওয়ার পর ম্যানেজারকে বললেন, ‘প্রয়োজন হলে এভাবেই অফিসের প্রত্যেককে বের করে দেব আমি। যাই হোক, ওই লোকটা আমাদের অফিসে কী কাজ করে?’
ম্যানেজার জানালো, ‘স্যার, ও আমাদের এখানে কোনো কাজ করে না। ও এসেছিল কাছের এক দোকান থেকে এমডির জন্য পিত্জা ডেলিভারি দিতে।’
পাগলাগারদে সব পাগল নাচানাচি করছিল। শুধু একজন বসেছিল চুপ করে। অন্য পাগলেরা জিগ্যেস করল, ‘কী হে, তুমি বসে আছ কেন?’
সে উত্তর দিল, ‘দূর ব্যাটা, বিয়ে বাড়িতে জামাই কখনও নাচে?’