জন্মদিন

জায়েদ খান :বলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৮০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন তিনি। এই এক ছবিতেই ব্যাপক আলোচিত হন তিনি। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে মনোনীতও হন। তারপর ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছবিতে অভিনয় করেছেন। আর এই ছবিটি উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার অভিনীত সবকটি ছবিই জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ‘দাজ’, ‘ফাইট ক্লাব’, ‘ক্যাশ’, ‘মিশন ইস্তানবুল’, ‘ব্লু’, ‘লাভ ব্রেকআপ জিন্দেগি’ উল্লেখযোগ্য। খুব শীঘ্রই তার অভিনীত ‘তেজ’ ছবি মুক্তি পাবে।