যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৭ জন। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ  এ তথ্য জানান।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর। এছাড়া হামলায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ২ জন সন্দেহভাজনকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হামলাকারীরাও ওই স্কুলেরই শিক্ষার্থী।   

ডগলাস কাউন্টি শেরিফ টনি স্পারলক বলেন, দুই হামলাকারী হেঁটে স্টেম স্কুল হাইল্যান্ডস র‍্যাঞ্চে যায় এবং দুইটি শ্রেনিকক্ষে প্রবেশ করে গুলি চালায়। 

তবে মিনিট কয়েকের মধ্যে পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশন ডেপুটিরা ঘটনাস্থলে পৌঁছান এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে খবরে বলা হয়েছে।  

আরো পড়ুন: পাকিস্তান সীমান্তে ৪৬৪টি ট্যাংক মোতায়েন করছে ভারত

হামলাকারীদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। তথ্যসূত্র: এবিসি নিউজ, দ্য গার্ডিয়ান। 

ইত্তেফাক/এসআর