বিলুপ্তির পথে করাতি পেশা
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৬
করাতকলের আগ্রাসনে গ্রামগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে হাত করাতিদের অস্তিত্ব। এক সময় গ্রাম-বাংলার পথে-প্রান্তরে কাঁধে বাঁশের খাপে ঢুকানো বড় দাঁতওয়ালা করাত, হাতে কুড়াল ও ঝোলার ভিতরে রান্নার হাড়িপাতিল নিয়ে গ্রামগঞ্জের পথে-প্রান্তরে ঘুরে বেড়াত হাত করাতির দল। বড় বড় গাছ দীর্ঘ সময় ঘরে কাটত। আর সেই কাঠ দিয়ে তৈরি হতো গ্রামগঞ্জের ঘর-বাড়ি।
করাতি আব্দুল হাই জানান, করাতকলের কারণে তারা এখন আর আগের মত কাজ পাচ্ছে না। ফলে অনেকেই জীবিকানির্বাহের জন্য পেশা বদলাচ্ছেন। কেউ দিনমজুর, কেউ ভ্যান বা রিকশা চালিয়ে মানবেতর জীবন-যাপন করছে। আর যারা পেশাকে ধরে রাখছেন তারা কোনদিন কাজ পাচ্ছে, কোনদিন পাচ্ছে না। ফলে অনেকদিনের পুরোনো পেশা আজ হারিয়ে যাচ্ছে।