চাটমোহরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

স্কুলছাত্রী শারমিন খাতুন (১৪) প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেলো। শারমিন খাতুন চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও মূলগ্রামের আব্দুস সোবাহোনের মেয়ে। থাকতো তার খালু অমৃতাকুণ্ডা গ্রামের রবিউল করিম রবির বাড়িতে। শারমিনের বিয়ে ঠিক করা হয় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে মিলন হোসেনের (২০) সাথে। গত বৃহস্পতিবার বিয়ের দিন ধার্য করে সকল আয়োজন সম্পন্ন করা হয়। বাল্য বিয়ের অভিযোগ পান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তার নির্দেশে বৃহস্পতিবার চাটমোহর থানা-পুলিশ শারমিনের খালুর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।