লেবাননে ড্রোন ভূপাতিত করেছে ইসরাইল
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০৪
ইসরাইলের বিমান বৃহস্পতিবার লেবানন থেকে আসা একটি চালকবিহীন (ড্রোন) গুলি করে ভূপাতিত করেছে। ইসরাইলের সামরিক বাহিনী একথা জানিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, তিনঘণ্টা আগে আকাশ প্রতিরক্ষা বাহিনী লেবাননের আকাশে একটি চালকবিহীন বিমানের সন্ধান পায়। বিমানটি ইসরাইলের আকাশসীমা লঙ্ঘনের চেষা করা মাত্রা সেটিতে আঘাত করা হয়েছে। ইসরাইলের বেতার জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা বন্দরের ৫ মাইল পশ্চিমে ড্রোনটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। লেবাননের হিজবুল্লাহ গেরিলারা ড্রোনটি পাঠিয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। হিজবুল্লাহ গেরিলারা ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে মাসব্যাপী লড়াইয়ে লিপ্ত হয়েছিল।