পাকিস্তানে দলীয় নির্বাচন অফিসের সামনে বোমা হামলা, নিহত ৬

পাকিস্তানে দুইটি দলের নির্বাচন অফিসের সামনে বৃহস্পতিবার বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নয়জন। আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এ হামলার ঘটনা ঘটলো। পুলিশ জানায়, করাচিতে ধর্মনিরপেক্ষ দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পার্টির অফিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটলে ৫ জন নিহত হয় এবং আহত হয় আরো ৮ জন। বৃহস্পতিবার শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে। ‘একটি মোটরবাইকে বোমাটি রাখা হয়েছিলো’ বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছে। এ ঘটনায় আগামী মঙ্গলবার দলের অফিস বন্ধ রাখা হবে বলে দলের মুখপাত্র কামার মনসুর জানান।