সাভারে হতাহতের ঘটনায় জৈনপুরী পীর সাহেবের শোক প্রকাশ

সাভারে ৮ তলা ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজধানীর মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান। পীর সাহেব সাভারে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন যেখানে তার প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন এতিমখানা ও মহিলা কামিল মাদ্রাসা ও হেফজ খানার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পীর সাহেব সরকার ও বিরোধী দলকে সবরকম দলাদলি ভুলে সাভারে দু:স্থদের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও আহতদের জন্য সুচিকিত্সা ও ওষুধ প্রদানের ব্যবস্থাসহ রক্তদানে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন। তিনি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান। পীর সাহেব জৈনপুরী সাভারের মর্মান্তিক দুর্ঘটনার পর হরতাল পরিহার করায় বিরোধী দলকে অভিনন্দন জানান।- প্রেস বিজ্ঞপ্তি