চুলের পণ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেটি পেরির মামলা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ১৯:৩৯
উপমহাদেশের অন্যতম জনপ্রিয় পপ তারকা কেটি পেরি সম্প্রতি একটি চুলের পণ্য তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাড়ে ৬ মিলিয়ন ডলারের অভিযোগ তুলে মামলা করেন। চুলের পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান জামেলা গ্রুপ লিমিটেডের সঙ্গে কেটি পেরির ২ বছরের চুক্তি হয় সাড়ে ৪ মিলিয়ন ডলারে। কিন্তু ওই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২ বছরের চুক্তি থাকলেও প্রতিষ্ঠানটি কেটিকে না জানিয়ে কোনো প্রকার সম্মানি না দিয়ে এমনকি নতুন কোনো চুক্তি না করেই দীর্ঘদিন ধরে কেটি পেরির বিজ্ঞাপন ব্যবহার করছে। আর এই প্রতারণার অভিযোগ তুলেই সাড়ে ৬ কোটি ডলার পাওনা চেয়ে মামলা করেন কেটি পেরি। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।