রিজভী-শুভমিতার নতুন ভিডিও

মিউজিক ভিডিওর এই প্রবণতার বাতাসে এখন গান আলোচনায় আনার মূল মন্ত্র নাকি মিউজিক ভিডিও। তাই সময়ের সাথে তাল মেলাতেই শিল্পীরা বেশ নজরকাড়া মিউজিক ভিডিও তৈরির কাজ করে যাচ্ছেন দেদারসে। এরই ভেতরে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া চোখেরই পলকে গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবারে একই জুটির আরও একটি গানের ভিডিও তৈরি করলেন শুভব্রত সরকার। সিনেআর্টের ব্যানারে এ যাবত্ সবকটি ভিডিওই মিউজিক বাজারে আলোচনার শীর্ষে ছিল। নতুন ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী রিজভী বলেন, ‘আমার আর শুভমিতার এবারের গানের টাইটেল ‘যদি তুমি। গানটির বিষয় বৈচিত্র্যে এটিও আগের গানটির মতো তুমুল জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।’