একই গানে আমির-শাহরুখ-শ্রীদেবী-মাধুরী
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
বলিউড ইন্ডাস্ট্রির শত বছর পূর্তি উপলক্ষে নির্মিতব্য ‘বোম্বে’ টকিজ নিয়ে বলিউডের সবারই উত্সাহ এখন চরমে। আর ছবিটির টাইটেল সংটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে নানা আয়োজন। এবার সেই টাইটেল গানটির পারফর্মার চূড়ান্ত হয়েছেন। এই গানটিতে পারফর্ম করবেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খান, কিং খান শাহরুখ, মাধুরী দিক্ষিত, শ্রীদেবী, কারিনা কাপুর, বিদ্যা বালান, সাইফ আলী খান, রানী মুখার্জী, ফারহান আখতার, শহীদ কাপুর, জুহি চাওলা, রণবীর কাপুর, রণবীর সিং, ইমরান খান, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মাসহ আরও অনেকে। শুধু তাই নয়, একই গানে কণ্ঠ দিয়েছেন ২০ জনেরও অধিক কণ্ঠশিল্পী। তাদের মধ্যে সুনিধি চৌহান, শান, কবিতা কৃষ্ণমূর্তি, বালাসুব্রমানিয়াম, অভিজিত্, কুমার শানু, মুহিত চৌহান, সনু নিগম, সুধেষ ভোঁসলে, শ্রেয়া ঘোশাল, শিল্পা রাও, উদিত নারায়ণ, সুখিন্দার সিং উল্লেখযোগ্য। অন্যদিকে এই গানে পারফর্ম করতে দেখা যাবে না বলিউড টাইগার সালমান খানকে। তার একটাই আপত্তি, তা হলো শাহরুখ খান। শাহরুখ খান এই গানে পারফর্ম করাতে সালমান খান নিজেকে বিরত রেখেছেন।