ছাতারপাইয়া-চিলাদী-তৈমুহনী সড়কটি সংস্কার বিহীন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৩৪
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দের কারণে বেহাল দশা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা ছাতারপাইয়া-চিলাদী-তৈমুহনী উল্ফর অম্ফএলর-সেনবাগ-ছিলোনিয়া সড়কের। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পশ্চিম অংশের হাজার হাজার মানুষ। সেনবাগ সরকারি কলেজ, সেনবাগ বালিকা উচ্চবিদ্যালয়, সেনবাগ পাইলট উচ্চবিদ্যালয়, সেনবাগ ক্যাডেট মাদরাসা, আদর্শ মহিলা মাদরাসা, ওরিয়েন্ট স্কুলসহ ছোট-বড় অনেক প্রতিষ্ঠানের লোকজনকে খুব কষ্ট করে আসা-যাওয়া করতে হয় এ সড়ক দিয়ে। সড়কটিতে বড় বড় গর্ত ঝুঁকির মধ্য দিয়ে যানবাহন চলাচল করে। উপজেলার পশ্চিম অংশের প্রধান এ সড়ক দিয়ে অর্জুনতলা, বাতানিয়া, দৌলতপুর, দৌড়িগোরকাটা, নাজিরনগর, মানিকপুর, হাটিরপাড়, ইদিলপুর ও চাচুয়া গ্রামসহ কানকিরহাট, ছাতারপাইয়া চিলাদী পাঁচতুফা-তালতলা, দৌলতপুর বাজার, দরবেশ হাট, ছিলোনিয়া বাজার ও হাজিরহাট বাজার, পার্শ্ববর্তী উপজেলা বেগমগঞ্জের কাজিরহাটের যাতায়াাতের একমাত্র পথ এ সড়কটি। এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে সড়কটি যথাশীঘ্র সম্ভব সংস্কারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. গিয়াস উদ্দিন হূদয়,
স্কুল রোড, দিঘিরপাড়া পল্লিমঙ্গল লেন, সেনবাগ, নোয়াখালী