কার্বন কোম্পানীর চুল্লির
ধোঁয়ায় জনজীবন বিপর্যস্ত
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪৯
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় অবৈধভাবে নির্মিত কার্বন মিল পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্বন কারখানার প্লান ও লাইসেন্স অনুমোদন হয়নি। ফলে মিল এলাকায় বসবাসরত শতাধিক পরিবার দূষিত বায়ু ও দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়ছে। এদিকে ওই মিলটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের নেই কোন প্রয়োজনীয় পদক্ষেপ। কারখানার কাঁচামাল হিসেবে গ্রাম-গঞ্জ থেকে সংগৃহীত হয় পাটখড়ি। ওই পাটখড়ি মিলের স্থাপিত ১০টি বৃহত্ চুলার মাধ্যমে পোড়ানো হচ্ছে। শোলা পোড়ানোর ফলে ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দুর্গন্ধ ছাই বাতাসে ছড়িয়ে পড়ে বায়ু দূষিত করছে। সরিষাবাড়ী মিমকো কার্বন কোং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ মোল্লা জানান, শিগগিরই দূষিত বায়ু লাঘবে উদ্যোগ নেয়া হবে।