শতবর্ষে গাজীপুর নাওজোর স্কুল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫১
গাজীপুরের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান জেলা সদরের নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভেকেট আকম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক হাজী আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সিরাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, গাজীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী। বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউএনও ফৌজিয়া রহমান, চান্দনা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সামসুদ্দিন সরকার, নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হানিফ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার বাবুল প্রমুখ।