মনোহরদীতে পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা নরসিংদীর মনোহরদী উপজেলায় ৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন। ২০০৩ সালে বিরোধী দলে থাকা অবস্থায় মনোহরদী পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে ক্রমেই দলের সাংগঠনিক তত্পরতা ঝিমিয়ে পড়ে। শুক্রবার মনোহরদী পৌরসভা মিলনায়তনে পৌরসভা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি পদে দু’জন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সরাসরি ভোটে সাবেক সভাপতি মোঃ কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস সামাস মোল্লা যাদু পুনরায় নির্বাচিত হন। কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মু. ফজলুল হক।