রূপগঞ্জে দশ
হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫২
রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবস্থ শরীফ মেলামাইন কারখানায় হামলা, ভাংচুর, লুটপাট ও আগুনের ঘটনায় ১০ হাজার শ্রমিকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় কারখানার ব্যবস্থাপক তাপস কুমার সাহা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাপস কুমার সাহা জানান, প্রায় দশ হাজার শ্রমিক মেলামাইন কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তাতে কারখানার প্রায় ৮ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি ও ১৬ লাখ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
প্রসঙ্গত: রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও কারখানা খোলার প্রতিবাদ ও সাভারের রানা প্লাজার মালিকের গ্রেফতার দাবীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাবো শরীফ মেলামাইন কারখানায় স্থানীয় ৪-৫টি গার্মেন্টের শ্রমিকরা হামলা চালায়। বিপুল সংখ্যক শিল্পাঞ্চল পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।