নেত্রকোনায় বিএনপি’র
দুই গ্রুপের আলাদা সমাবেশ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫২
নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিবসহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কমিটির ডাকা গতকাল শনিবারের বিক্ষোভ মিছিল নেত্রকোনায় জেলা বিএনপির মূল দলের বাহিরে অপর আর একটি গ্রুপ আলাদাভাবে বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা বিএনপির সভাপতিও সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে একটি সমাবেশ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অপরটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।