শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায়
৩ জন নিহত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫২
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
গতকাল শনিবার সকাল ১১টায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে শাহজাদপুর উপজেলার গাড়াদহ নামক স্থানে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ময়মনসিংহ থেকে পাবনাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শফিকুল ইসলাম (২৮) সহ ৩ জন নিহত ও পিকআপের ৫ যাত্রী গুরুতর আহত হয়। পিকআপ যাত্রীদের সবাই সবজি ব্যবসায়ী। ব্যবসায়ীরা পাবনা বেড়া হাট থেকে সবজি কিনে পিকআপে করে সিরাজগঞ্জ যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘনাস্থলেই ১ জনের মৃত্যু হয় এবং উল্লাপাড়া হাসপাতালে নেয়ার পথে পিকআপ চালক শফিকুলের মৃত্যু হয় ও উল্লাপাড়া হাসপাতাল থেকে বগুড়া নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়।