পানীয় জলের অভাবে বরগুনায় ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫৪
বৈশাখের প্রচন্ড তাপদাহে খাল-বিল-পুকুর শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকট ও বিশুদ্ধ পানীয় জলের অভাবে বরগুনার সর্বত্র ছড়িয়ে পড়েছে ডায়েরিয়া।
সূত্র জানায়, গত ১০ দিনে বরগুনা জেনারেল হাসপাতালে প্রায় দুই শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬০/৬৫ জনকে বহির্বিভাগে চিকিত্সা দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও স্থানীয় চিকিত্সকদের কাছেও চিকিত্সা নিয়েছেন অনেকে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিত্সক ডা. সতীন্দ্র নাথ গাইন জানান, প্রচন্ড গরম ও বিশুদ্ধ পানি ব্যবহারের অভাবে এবং বাসি পচা খাবার গ্রহণের কারণেই এলাকায় ডায়েরিয়া ছড়িয়ে পড়েছে।