দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে বুধবার ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটি গণতন্ত্রের পথে যাত্রা শুরুর ২৫ বছর পর ক্ষমতাসীন এএনসি’র জনপ্রিয়তা যাচাইয়ে এ নির্বাচন তাদের জন্য একটি বড় পরীক্ষা। খবর এএফপি’র।
এ নির্বাচনে প্রায় ২ কোটি ৬৮ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোট গ্রহণের জন্য ২২ হাজার ৯২৫ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আরো পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮
নির্বাচনে এএনসি’র জয়লাভের আভাস পাওয়া গেলেও তাদের সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/এসআর