ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিন

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ সাভারের ঘটনায় নিহত এবং আহতদের পরিবার প্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও সুস্থদের জন্য নতুন কর্মসংস্থান দাবি করেছেন। তিনি বলেন, ভবন ধস থেকে যারা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বিজিএমইএকে তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরি না হওয়া পর্যন্ত তাদের সর্বশেষ বেতনের সমপরিমাণ টাকা প্রতিমাসে দিতে হবে। নয়তো গার্মেন্টস শ্রমিকরা ঘরে বসে থাকবেন না, তারা বৃহত্তর আন্দোলনে নেমে পড়বে। শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।