নাটোরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি দাবিতে বিক্ষোভ

নাটোরে জেলা বিএনপি গতকাল শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে। নাটোর জেলা বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাকর্মীর মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলাইপুরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে মিলিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশের বাধার মুখে তা কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম প্রমুখ।