সাভার ট্রাজেডি

ভারতের লোকসভায় শোক প্রকাশ

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা বাংলাদেশের সাভারে ভবন ধসে বহু লোকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। গত শুক্রবার লোকসভার অধিবেশনের শুরুতে স্পিকার মীরা কুমার সাভার ট্রাজেডির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সাভারে ২৪ এপ্রিল একটি বহুতল ভবন ধসে বহু মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। যেসব পরিবার এ মর্মান্তিক ঘটনায় তাদের আত্মীয় ও পরিজনদের হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শোক, সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় আমরা বাংলাদেশের জনসাধারণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এরপর লোকসভার সদস্যরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন।