মাওলানা জালালের উপর হামলা
প্রতিবাদে আহলে সুন্নাতের সপ্তাহব্যাপী কর্মসূচি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৫
চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসিজদের খতিব ও জামেয়া আহমদীয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিন আল কাদেরীর ওপর হামলার প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আহলে সুন্নাত ওয়াল জমা‘আত। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৯ এপ্রিল হাটহাজারী বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ, ১ মে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ, ৩ মে দোয়া দিবস ও ৪ মে নগরীর লালদীঘি ময়দানে সমাবেশ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতা এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মাওলানা জালাল উদ্দিন আল কাদেরীর ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গাউছিয়া কমিটির সভাপতি পিয়ার মোহাম্মদ। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।