সাভারের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয় :হানিফ

সাভারের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। যারা এ নিয়ে রাজনীতি করেন তাদের ধিক্কার জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াসহ বিএনপি’র কেন্দ ীয় নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের নেতাদেরও বক্তৃতার সমালোচনা করেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সামপ্রতিককালের সাভার ট্রাজেডির বিষয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, স্বারষ্ট্রমন্ত্রীর বক্তৃতা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তার কাজ বক্তৃতা দেয়া নয়। তার কাজ হচ্ছে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে শাস্তি দেয়া। শনিবার বিকালে ভোলার লালমোহনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ২০০১-২০০৬ পর্যন্ত চারদলীয় জোট সরকার কর্তৃক নির্যাতিত সংখ্যালঘুদের নিয়ে কনভেনশনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন। পরে তিনি ভোলার লালমোহনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত চার দলীয় জোট সরকার কর্তৃক নির্যাতিত সংখ্যালঘুদের নিয়ে কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।