জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
জ্যোতি ভূষন বিশ্বাস, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৩০
(জীবের বৃদ্ধি ও বংশগতি)
উচ্চতর দক্ষতা ও বহুপদী সমাপ্তিসূচক:
২১। নিচের তথ্যসমূহ লক্ষ্য কর:
i) প্রাণীর স্নায়ুকোষে মাইটোসিস বিভাজন ঘটে
ii) ক্রোমাটিড তন্তু সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে
iii) সাইটোকাইনেসিস দশায় কোষপ্লেট গঠন সম্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ: খ
২২। DNA হলো—
i) রাইবোনিউক্লিক এসিড
ii) ক্রোমোজোমের প্রধান উপাদান
iii) জিনের রাসায়নিক রূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:গ
২৩। নিউক্লিয়াস বিভাজন—
i) প্রথম পর্যায়ে শুরু হয়
ii) ক্যারিওকাইনেসিস
iii) সাইটোকাইনেসিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:ক
২৪। টেলোফেজ ধাপে—
i) অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে
ii) নিউক্লিয়ার পদার্থ ও নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে
iii) উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তুর সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:ক
২৫। নিউক্লিক এসিড হলো—
i) DNA ii) RNA iii) ATP
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ:ক
২৬। বিপাকের ফলে দেহে প্রস্তুত হয়—
i) পানি ii) কার্বন-ডাই-অক্সইড iii) ইউরিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:ঘ
২৭। টেলোফেজ ধাপে—
i) অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছে
ii) নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে
iii) ক্রোমোজোমগুলো V অথবা L আকৃতিবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:ক
২৮। মাইটোসিস কোষ বিভাজনের ধাপ—
i) প্রোফেজ ii) মেটাফেজ
iii) অ্যানাফেজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উ:ঘ
২৯। ক্রোমোজোমের অংশ হচ্ছে—
i) ক্রোমোটিড ii) সেন্ট্রোমিয়ার iii) লাইসোজোম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ:ক
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :
কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার দু’ভাবে বিভক্ত হয়ে যায়। এ পর্যায়ে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিছিন্ন হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোম উত্পন্ন হয়।
উক্ত তথ্যের আলোকে (৩৩-৩৫) নং প্রশ্নের উত্তর দাও:
৩৩। উদ্দীপকে বর্ণিত পর্যায়টির নাম কী?
ক) প্রোফেজ খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ ঘ) টেলোফেজ
উ:গ
৩৪। এ পর্যায়ে কিসের বিলুপ্তি ঘটে?
ক) স্পিন্ডল তন্তু
খ) সেন্ট্রোমিয়ার
গ) নিউক্লিওলাস
ঘ) ক্রোমোজোম
উ:ক
৩৫। এ সময় ক্রোমোজোমগুলোর আকৃতি নিম্নরূপ হয়—
i) ইংরেজি V ii) ইংরেজি L
iii) ইংরেজি P
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
উ:ক