বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে?

প্রিয় শিক্ষার্থীরা আজ এক কথায় প্রশ্নোত্তর দেয়া হলো। অধ্যায়: (১-৩) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে? উত্তর :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? উত্তর : ২৫ মার্চ ১৯৭১ মুজিবনগর অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করে? উত্তর : ৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? উত্তর :১০ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? উত্তর :মুজিবনগর, মেহেরপুর। বৈদ্যনাথতলার বর্তমান নাম কী? উত্তর :মুজিবনগর। মুজিবনগর অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর :শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কী? উত্তর :সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর :তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কতজন ছিল? উত্তর :৬ জন। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তর :১নং। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তর :২নং। মুক্তিযুদ্ধে কোন সেক্টর নৌবাহিনীর অধীনে ছিল? উত্তর :১০নং সেক্টর। বাংলাদেশ-ভারত যৌথ কমান্ডের প্রধান কে ছিলেন? উত্তর :জেনারেল জগজিত্ সিং অরোরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিম পাকিস্তানের পক্ষে কে নেতৃত্ব দেন? উত্তর :জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী (এ কে খান)। পাকিস্তানী বাহিনী কত তারিখে আত্মসমর্পণ কবে? উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশিদের ওপর অপারেশন সার্চলাইট কবে চালানো হয়? উত্তর :২৫ মার্চ ১৯৭১ এর মধ্য রাতে। সিরাজ-উদ-দৌলা কবে বাংলার নবাব হন? উত্তর :১৭৫৬ সালে (২৩ বছর বয়সে)। ঐতিহাসিক পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর :২৩ জুন ১৭৫৭। কোন যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়? উত্তর :পলাশীর যুদ্ধে। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর :নবাব সিরাজ-উদ-দৌল্লার সঙ্গে ইংরেজদের। পলাশীর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? উত্তর :রবার্ট ক্লাইভ। পলাশীর যুদ্ধে চক্রান্তকারী কে? উত্তর :মীর জাফর ও ঘসেটি বেগম। ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কখন হয়েছিল? উত্তর :ইংরেজি ১৭৭০; বাংলা ১১৭৬ সালে। ভারতবর্ষে প্রথম স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? উত্তর :তিতুমীর। তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? উত্তর :নারিকেলবাড়িয়া।