চলচ্চিত্র শিল্প নিয়ে ‘মুভি বাজার’

দেশীয় সিনেমার বাজার নিয়ে নানান বিশ্লেষণ, তারকাদের নানা খবর নিয়ে ‘মুভি বাজার’ এশিয়ান টিভিতে প্রচার হবে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে। পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় সৈকত সালাহউদ্দিন। ‘মুভি বাজার’ অনুষ্ঠানে থাকছে দেশীয় সিনেমার নতুন ছবি, বক্স অফিস পর্যালোচনা, ব্লক বাস্টার সিনেমার শুটিং, সিনেমার খবর, একটি প্রতিবেদন, মুভি কুইজ ও সপ্তাহের সেরা তারকা নির্বাচন। ‘মুভি বাজার’ অনুষ্ঠানের থিয়েটার পার্টনার স্টার সিনেপ্লেক্স ও হসপিটালিটি পার্টনার হোটেল দি কক্স টুডের সৌজন্যে দর্শকের জন্য রয়েছে নানা পুরস্কার।