অন্য ভূগোল
সঞ্জয়ের পথে কাঁটা হলেন সালমান
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:৪৯
বলিউডের সেরা বন্ধু হিসেবে বহু আগেই স্বীকৃতি পেয়ে এসেছেন সালমান খান ও সঞ্জয় দত্ত। তারা এতটাই ঘনিষ্ঠ যে, ‘বিগ বস’-এ সালমান অসুস্থ থাকায় সালমানের কাজটুকু সঞ্জয় করে দিয়েছিলেন। সেই সালমানই এবার পথের কাঁটা হলেন সঞ্জয় দত্তের। আসছে ঈদে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কারণে আগস্ট থেকে পিছিয়ে ২৯ নভেম্বর মুক্তির তারিখ ঠিক করা হয় সঞ্জয়ের ‘রাম লীলা’-এর। কিন্তু হঠাত্ করেই সালমান খান তার ‘মেন্টাল’ ছবির মুক্তির তারিখ এক মাস এগিয়ে এনে ২২ নভেম্বর করেছেন। এতে বিপাকে পড়েছেন সঞ্জয়ের ‘রাম লীলা’ ছবিটি।