জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সভা সমাবেশ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২০:৫৫
গতকাল রবিবার দেশের বিভিন্নস্থানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন জেলা সদরে র্যালি ও সভার আয়োজন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধিদেরনোয়াখালী
‘গরীব দুঃখীর মামলার ব্যয়- বাংলাদেশ সরকার দেয়’— এই স্লোগান দিয়ে গতকাল রবিবার নোয়াখালীতে নানা আয়োজনের মধ্যদিয়ে প্রথম জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে জেলা ও দায়রা জজ মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা জজ আদালতের সামনে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে এক সমাবেশে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী কাজী কবির আহমদ, পিপি এটিএম মহিবউল্যাহ, জিপি মানসুরুল হক খসরু, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হুমায়ুন কবির হিরু, নোয়াখালী আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফিরোজ-উল হক চৌধুরী, ব্রাস্টের জেলা কো-অর্ডিনেটর এডভোকেট নুরুজ্জামান, ব্রাস্টের প্যানেল আইনজীবী কল্পনা রানী দাস প্রমুখ বক্তব্য রাখেন ।
নেত্রকোনা
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল রবিবার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা জজ অফিস প্রাঙ্গণ থেকে জেলা জজ আব্দুস সোবহান এবং জেলা প্রশাসক আনিস মাহমুদের নেতৃত্বে র্যালীটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। পরে দিবসটি উপলক্ষে জেলা জজ আব্দুস সোবাহানের সভাপতিত্বে সার্কিট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা জজ আব্দুল হামিদ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট লিয়াকত আলী, সম্পাদক এডভোকেট শহীদুল্লাহ প্রমুখ।
ময়মনসিংহ
জেলা যুগ্ম দায়রা জজ মোঃ এহসানুল হক র্যালীর উদ্বোধন করেন। জেলা লিগ্যাল এইড কমিটির অফিসার সিনিয়র সহকারী জজ মুহাম্মদ আবদুল হালিম র্যালীতে নেতৃত্ব দেন। শেষে ছিল আলোচনা।
লক্ষ্মীপুর
এখানে র্যালী শেষে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একে এম শাহাজাহান কামাল, জেলা দায়রা জজ মোঃ মঞ্জুরুল বাছিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা মজুমদার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল্যা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, এখানে র্যালী শেষে সভা হয়। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, জেলা দায়রা জজ মাহবুব-উল আলম, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মো.মোজ্জাম্মেল হক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট রিনা পারভিন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আমিনুর রহমান র্যালীতে অংশ নেন।
কিশোরগঞ্জ
এখানে জেলা ও দায়রা জজ আ. ম. ম সাঈদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের জেলা জজ মো. সাদিক গোলাম সারওয়ার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফউদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী আবেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট আবদুর রহমান প্রমুখ।
মাদারীপুর
জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে রবিবার মাদারীপুর জেলা লিগ্যাল এইড কমিটি নানা কর্মসূচি গ্রহণ করে। র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার, জেলা প্রশাসক মো. নূর-উর-রহমান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ
জেলা ও দায়রা জজ কবিতা খানমের নেতৃত্বে এখানে শোভাযাত্রাটি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ সাহদানী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিনুর রহমান, ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মঞ্জুরুল আলম প্রমুখ।
কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি, কুড়িগ্রাম আইনজীবী সমিতি, সোনালী ব্যাংক ও কুড়িগ্রাম এনজিও এসোসিয়েশন-কেনা’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা, র্যালি ও আলোচনা সভা করে। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা এবং দায়রা জজ গোলাম মুরশেদ।
মাগুরা
মাগুরায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আইনগত সহায়তা মেলা। রবিবার মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। র্যালীতে মাগুরা জেলা ও দায়রা জজ উপস্থিত ছিলেন।
নরসিংদী
নরসিংদী জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান, পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন প্রমুখ র্যালীতে নেতৃত্ব দেন।
ঠাকুরগাঁও
গতকাল রবিবার জেলা আইনজীবী সহায়তা প্রদান কমিটি ও জেলা প্রশাসনের উদ্যোগে জজ কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে জেলা জজ, ম্যাজিস্ট্রেট ও আইনজীবীরা অংশ নেন।