দুর্ঘটনায় লাশের গাড়ি, নিহত ৩
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৩, ২০:৫৫
সাভার ট্রাজেডির ঘটনায় নিহত ১ জনের লাশ গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাওয়ার পথে এম্বুলেন্সের সাথে লরির সংঘর্ষে ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার ভোরে সাভারের রানা প্লাজার ভবন ধসের ঘটনায় নিহত তহুরা খাতুনের (৩০) লাশ নিজ বাড়ি পাবনার আটঘরিয়ায় এম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় বাঘাবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি লরি এম্বুলেন্সকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ির হেলপার এবং রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ২ শ্রমিক নিহত এবং আরো ৫ জন গুরুতর আহত হয়। নিহতরা হলো বাঘাবাড়ি ঘাটের শ্রমিক আলোকদিয়ার গ্রামের আবু তালেবের ছেলে লোকমান হোসেন (২৪), আব্দুর রশিদের ছেলে তয়জাল হোসেন (৫০) এবং এম্বুলেন্সের হেলপার মাদারীপুরের চর লক্ষ্মীপুরের ছালামের ছেলে নুরুল হক (২৮)।