জামালপুরে গলা কেটে বৃদ্ধ হত্যা

জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত শনিবার উপজেলার বারুয়ামারী দক্ষিণপাড়া গ্রামে আবেদ আলী (৮০) নামের এক বৃদ্ধকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আজিজুল হককে আটক করেছে। এব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন।